বয়স কি কেবলই একটি সংখ্যা? পাকিস্তানের রাওয়ালপিন্ডির ৭০ বছর বয়সী হাকিম বাবর ও ২২ বছরের এক তরুণীর বিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। গত এক সপ্তাহ ধরে চাকলালা স্কিম-৩ এলাকায় এই অসম বিয়ে নিয়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।
পারিবারিক সম্মতি ও প্রেম—উভয়ই ছিল এই বিয়েতে
সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে হাকিম বাবর জানান, তাদের এই বিয়েটি হুট করে হয়নি। এর পেছনে ছিল দীর্ঘদিনের ভালো লাগা। তিনি দাবি করেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তার স্ত্রীই প্রথমে তার প্রেমে পড়েছিলেন। পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বাবর বলেন, “আমরা একে অপরকে পছন্দ করতাম, এরপর নিয়ম মেনেই নিকাহ সম্পন্ন হয়েছে।”
সমালোচকদের কড়া জবাব
বিয়ের পর থেকে যারা সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে হাকিম বাবর বেশ কড়া ভাষায় কথা বলেছেন। তিনি বলেন:
“মন তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়। আমার স্ত্রী তালাকপ্রাপ্ত ছিলেন, তাকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহর অন্তর্ভুক্ত। আমি ব্যভিচার করিনি, অনৈতিক কিছু করিনি। যারা সমালোচনা করছেন, তাদের অনেকেরই বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। তারা বিয়ে না করে নারীদের সঙ্গে প্রতারণা করেন।”
ভালোবাসায় বয়স বাধা নয়
সাক্ষাৎকারে হাকিম বাবরের তরুণী স্ত্রীও স্বামীর কথার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন। তার মতে, যখন কারো মধ্যে সত্যিকারের ভালোবাসা তৈরি হয়, তখন বয়স সেখানে কোনো দেয়াল হয়ে দাঁড়াতে পারে না। প্রকৃত ভালোবাসা খুঁজে পেলে দ্রুত বিয়ে করে নেওয়াই বুদ্ধিমানের কাজ বলে তিনি মনে করেন।
মধুচন্দ্রিমা ও ওমরাহ পালন
আগামী দিনগুলোর পরিকল্পনা নিয়ে এই দম্পতি জানান, ঈদুল ফিতরের পর তারা প্রথমে সৌদি আরবে ওমরাহ পালন করতে যাবেন। এরপর নেদারল্যান্ডস ভ্রমণে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই আলোচিত দম্পতির।
.png)

Post A Comment:
0 comments: